ডিসেম্বরে চালু হচ্ছে জাবির নবনির্মিত চার হল

১৩ নভেম্বর ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসন সংকট নিরসনে নবনির্মিত অবশিষ্ট ৪টি হল আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল  কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

উপাচার্য বলেন, ইতোমধ্যে হলের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ চলছে। উদ্বোধনের পর পর আমরা নিয়োগের কাজ দ্রুত সম্পন্ন করবো। পাশাপাশি হলের অন্যান্য সুযোগ সুবিধাগুলোও সম্পন্ন করা হবে। আমরা আশাবাদী ডিসেম্বরের শুরুর দিকে অবশিষ্ট নতুন চারটি হল চালু করা যাবে। 

নতুন হলগুলোতে গ্যাস সংযোগে প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ চাওয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ইতোমধ্যেই আমরা বিশেষভাবে চেষ্টা চালাচ্ছি। আশা করছি এ ব্যাপারে আমরা সফল হবো।

উল্লেখ্য, আগামীকাল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির নতুন ছয়  হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র অনলাইনে উদ্বোধন করবেন। 

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা,…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩১ বছরের সর্বোচ্চ সুদহার ঘোষণা করল জাপান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে দুই মৎস্য প্রকল্পের ৯২ লাখ টাকা ভূমি কর বকেয়া, আদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুলে ৪ পদে নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬