কাল দায়িত্ব নেবেন ঢাবির ২৯তম উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

০৩ নভেম্বর ২০২৩, ০২:২৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে আগামী শনিবার (০৪ নভেম্বর) দায়িত্ব নেবেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। উপাচার্যের কার্যালয়ে এদিন তিনি নতুন উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করবেন। পরে ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তাকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগামীকাল ০৪ নভেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে।

এদিকে, আজ শুক্রবার (০৩ নভেম্বর) মেয়াদ শেষ হচ্ছে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের। এদিন সরকারি ছুটি থাকায় গত বৃহস্পতিবার (০২ নভেম্বর) উপাচার্য হিসেবে অধ্যাপক আখতারুজ্জামানের শেষ কার্যদিবস ছিল। এদিন অ্যাকাডেমিক পরিষদের সভায় তাকে বিদায়ী শুভেচ্ছা তার সহকর্মীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আখতারুজ্জামান। পরে ২০১৯ সালের ৩ নভেম্বর চার বছরের জন্য তাকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরপর গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে অধ্যাপক মাকসুদ কামালকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। ২০২০ সালের জুন মাস থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন।

রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬