বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ PM
নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে শিক্ষার্থীদের উপহার তুলে দিচ্ছেন ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে শিক্ষার্থীদের উপহার তুলে দিচ্ছেন ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। © টিডিসি ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮তম আবর্তনের প্রায় ১২০০ শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেরোবি শাখা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেন অতিথি বক্তারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুরের কামাল কাছনা এলাকার গুঞ্জন মোড়ে অবস্থিত রূপকথা থিম পার্ক ও কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে উপহার হিসেবে আল-কুরআন, ব্যাগ, কলম, চাবির রিং ও বই দেওয়া হয়। এ ছাড়া সকালের নাস্তা ও দুপুরের খাবারেরও আয়োজন করা হয়।

বেরোবি শিবিরের সভাপতি রাকিব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহেদী।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৮তম ব্যাচের এক নারী শিক্ষার্থী বলেন, ‘শিবিরের কথা আগে মনে করলে ভয় লাগতো যে হয়তোবা তারা রগ কাটবে। তাদের নিয়ে সমাজে এরকম একটা প্রচলন হয়ে গিয়েছিল। কিন্তু এটা আসলে একদম ভিন্ন। এখানে আসার মনে হয়েছে আসলে এটার সাথে কোনো সম্পর্কই নেই। তারা যেভাবে সব নিয়মকানুন মেনে চলে। অন্যরা তাদের কাছে আরও শেখা দরকার যে শিবির কীভাবে ডিসিপ্লিনটা মেনটেন করে। তো এই যে রগ কাটা ভয় পাওয়া এগুলো আসলে কোনো কিছু বিষয় না যেটা আমার কাছে মনে হয়। যে শিবির মানে রগ কাটা এটা একটা ভুল ধারণা সমাজের। যেটা এখানে আসার আগে আমার মাঝে ছিল। কিন্তু আজকে আসার পরে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে যে না আসলে শিবির মানে ডিসিপ্লিনের মধ্যে থাকা।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ‘এই নবীনবরণ প্রোগ্রামে শিবিরের পক্ষ থেকে আমাদেরকে ক্যারিয়ার গাইডলাইন দিয়েছে। পাশাপাশি আমাদের ২২টি বিভাগের সব শিক্ষার্থীদের একসাথে বরণ করে নিয়েছে। এছাড়া শিবিরের পক্ষ থেকে বই, ব্যাগ, চাবির রিং ও কুরআন দিয়েছে।’

অনুষ্ঠানে বেরোবি শিবিরের সভাপতি রাকিব মুরাদ বলেন, ‘আমাদের নবীন ভাইবোনদের নিয়ে আজকের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান মূল উদ্দেশ্য তাদের ক্যারিয়ার ও বিশ্ববিদ্যালয়ের জীবন সম্পর্কে সঠিক নির্দেশনা দেওয়া। তারা যেন বিশ্ববিদ্যালয় জীবনে পরিবার তাদের নিয়ে স্বপ্ন দেখে সে স্বপ্নটা পূরণ করতে পারে। চরিত্র গঠন ও ধর্মীয় বিষয়ে উন্নত হবে। সুন্দর ও মানবিক বাংলাদেশ গঠন ভূমিকা রাখবে। তাদের মেধাকে শানিত করে একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে অবদান রাখবে।’

নবীনবরণে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘অনেকেই বলে বিশ্ববিদ্যালয়ের সিজিপিএর কোনো ম্যাটার করে না। মারাত্মক ভুল কথা। যারা থ্রিজি পেয়ে খারাপ করেছে তাদের বোবা কান্না আপনারা কখনো শুনেন নাই। সিজিপি এর অন্তত ৩.৫ এর উপরে রাখলে পৃথিবীর সব জায়গায় আপনার জন্য দরজা খোলা। অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কাছে দুটোই সমান। কারণ দুটির কোনোটিই এক হাজার র‍্যাংকিংয়ের মধ্যে থাকে না।’

তিনি বলেন, ‘আমরা রাজনীতির ধারা পাল্টে দিতে চাই। বাংলাদেশে কখনো চাঁদাবাজি করা ছাত্রদের কাজ হবে না। আমরা যখন শিক্ষার্থীবান্ধব ওয়েলফেয়ার পলিটিক্স করি যখন আমরা আইইএলটিএস কোর্স করাই, হেলথ ক্যাম্প করি, উইন্টার ক্যাম্প করছি, সাহিত্যচর্চা করছি, রিসার্চ ওয়ার্কশপসহ নানা ধরনের ওয়ার্কশপ করছি এরপর আমরা শিক্ষার্থীদের নিয়ে এসে জব শেয়ার করতেছি তখন আমাদের বলা হয় ছাত্র সংগঠনের কাজ কি ওয়েলফেয়ার পলিটিক্স করা। এগুলা নাকি সরকার করবে। তারা মনে করে মারামারি চাঁদাবাজি আর দখলবাজি করাই ছাত্র সংগঠনের কাজ।’

পচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
খাল পুনঃখনন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থনীতি শক্তিশালী হ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এবার রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬