রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ PM
রাজধানীর এক কলেজের জঙ্গি সন্দেহে ২৩ জন আটক করেছে পুলিশ

রাজধানীর এক কলেজের জঙ্গি সন্দেহে ২৩ জন আটক করেছে পুলিশ © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদের ভেতর গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের কাছে তথ্য এসেছিল যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীর একাধিক এলাকা থেকে এসে এই মসজিদেই একত্র হবেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং তাদের আটক করা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, আটক হওয়া ২৩ জন একই সংগঠনের সদস্য কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূলত তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬