ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্সের সুযোগ

০৩ নভেম্বর ২০২৩, ০১:২৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট’–এ প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৪ ডিসেম্বর। আবেদন ফি ১৫০০ টাকা। 

আবেদনের শিক্ষাগত যোগ্যতা
১. যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
২. সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ২.৫-এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রন্থাগার ও তথ্যপ্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেয়া হবে ।

আবেদন যেভাবে 
ভর্তি ফরম ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার পর্যন্ত বিভাগ অথবা বিভাগের ওয়েবসাইট (https://shorturl.at/bBFWZ or https://shorturl.at/wxNWY) থেকে পাওয়া যাবে। যথাযথভাবে পূরণকৃত ভর্তি ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ফি বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ১৫ ডিসেম্বর
২০২৩ শুক্রবার সকাল ১০:০০টায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যোগাযোগের ঠিকানা
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, কলাভবন (নিচতলা), ঢাকা বিশ্ববিদ্যালয় ।
ফোন: ০৯৬৬৬৯১১৪৬৩ (এক্স: ৬৩৭১)
মোবাইল: ০১৬০১৮৪৭677, 01627306114, 01553566172 ও ০১৫৭৬৬০০৯৪৪

রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬