ঢাবির সিসিআরএসের প্রথম পরিচালক হাসান এ শাফী

৩০ অক্টোবর ২০২৩, ০৩:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
অধ্যাপক হাসান এ শাফী

অধ্যাপক হাসান এ শাফী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর কালচারাল এন্ড রেজিলিয়েন্স স্টাডিজের (সিসিআরএস) প্রথম পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফী। সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এই নিয়োগ প্রদান করেন।

অধ্যাপক হাসান শাফী ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় হতে নৃবিজ্ঞান ও হিউম্যান ইকোলজি বিষয়ে উচ্চতর শিক্ষা লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন, অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে নিয়মিত গবেষণা ও প্রকাশনা করে আসছেন। পরিবেশ নৃবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জার্নাল, প্রবন্ধ, বইয়ের অধ্যায় ও বইসহ তার পঞ্চাশেরও অধিক আন্তর্জাতিক ও জাতীয় প্রকাশনা রয়েছে।  

প্রসঙ্গত, পরিবেশ, জলবায়ু, নৃতাত্ত্বিক পরিচিতি, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে গবেষণা, নীতিনির্ধারণ এবং প্রায়োগিক চর্চা সংক্রান্ত বিষয়াদি অধ্যয়নের মাধ্যমে একটি উন্নত ও দক্ষ জাতি গঠনে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে সেন্টার ফর কালচারাল এন্ড রেজিলিয়েন্স স্টাডিজ প্রতিষ্ঠিত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবা…
  • ০৫ মার্চ ২০২৬
নতুন ডেস্ট্রয়ার থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, সম…
  • ০৫ মার্চ ২০২৬
বিএনপি-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠক: গত সরকারের সময় স্বাক্…
  • ০৫ মার্চ ২০২৬
যে ৯ উপজেলা দিয়ে শুরু হচ্ছে ‘কৃষি কার্ড’ বিতরণ
  • ০৫ মার্চ ২০২৬
ঈদের ছুটি বাড়াল সরকার
  • ০৫ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানে থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ০৫ মার্চ ২০২৬