রাশিয়ান ভাষা ও সংস্কৃতি শেখাতে ঢাবিতে নতুন সেন্টার

২৭ অক্টোবর ২০২৩, ১১:২২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
‘সেন্টার ফর ওপেন এডুকেশন ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ’র উদ্বোধন করেন ঢাবি উপাচার্য

‘সেন্টার ফর ওপেন এডুকেশন ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ’র উদ্বোধন করেন ঢাবি উপাচার্য © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে ‘সেন্টার ফর ওপেন এডুকেশন ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ’র উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেন্টারের উদ্বোধন করেন।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর এবং রাশিয়ান হাউজের ডিরেক্টর পাভেল এ. দভোয়চেনকভ, সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ড. জয়নুল আবেদিন, সেন্টারের খন্ডকালীন শিক্ষক অধ্যাপক খালিদোভা রশিদা এবং নাদেজদা আলিপুলাতোভা বক্তব্য দেন। এ সময় ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: সমাবর্তন শান্তিপূর্ণ করতে সকল সংগঠনের প্রতি আহবান ঢাবি ভিসির

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এ সেন্টার শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি রাশিয়ান ভাষা ও সংস্কৃতি শিখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘকাল থেকেই বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এ সেন্টার শিক্ষা ও সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি
  • ৩০ মার্চ ২০২৬
উমরাহ পালনে আজ রাতে সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ২৯ মার্চ ২০২৬
সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
  • ২৯ মার্চ ২০২৬
‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’, মন্ত্রীর বক্তব্যের প্…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence