খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় ঢাবি সাদা দলের দোয়া মাহফিল

২৬ অক্টোবর ২০২৩, ০৬:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের দোয়া মাহফিল © সংগৃহীত

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আরোগ্য ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকাল ৪.৩০ মিনিটে কলা ভবন শিক্ষক লাউঞ্জে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহবায়ক, সিনেট সদস্য অধ্যাপক মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে দলের যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক ড. আবদুস সালামসহ সিনেট সদস্য অধ্যাপক ড.  এ  বি  এম  ওবায়দুল  ইসলাম  ও  অধ্যাপক ড. মামুন আহমেদ, সাবেক সিনেট সদস্য  অধ্যাপক ড. আখতার হোসেন খান ও অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, অধ্যাপক  ড.  মো.  মহিউদ্দিন,  অধ্যাপক  সাইফুদ্দীন  আহমেদসহ  সাদা  দলের বিভিন্ন ইউনিটের আহবায়কবৃন্দ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী।

ট্যাগ: ঢাবি
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬