রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

২৬ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
নির্মাণাধীন হল

নির্মাণাধীন হল © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি নির্মাণাধীন ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হলে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

নিহত শ্রমিকের নাম ইউনুস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মির্জাপুর এলাকার আতাউর রহমানের ছেলে। 

আরও পড়ুন: কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত ইউজিসির

প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হলের দশ তলায় পানি তোলার জন্য মটরের সুইস দিতে যান ইউনুস আলী। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিষয়টি জানার সাথে সাথে আমরা সেখানে গিয়েছিলাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মানাধীন ভবনের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং দপ্তর বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ তাছাড়া ওই কর্মচারীর ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার পরিবার, ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসবেন।

ট্যাগ: রাবি
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬