চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলনের ৮ম আসর ফেব্রুয়ারিতে

২৫ অক্টোবর ২০২৩, ০৮:০৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলনের ৮ম আসর

চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলনের ৮ম আসর © সংগৃহীত

প্রতিবারের ধারাবাহিকতায় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) আয়োজনে “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০২৪” এর পর্দা নামতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। 

আগামী বছরের ৭ই ফেব্রুয়ারি হতে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে এবার থাকছে ১০টি কমিটি। এতে অংশগ্রহণে রেজিষ্ট্রেশন শুরু হবে খুবই শীগ্রই। 

চট্টগ্রামের অন্যতম পরিচয় বন্দর নগরী-কে প্রাধান্য দিয়ে নির্ধারিত হয়েছে এবারের প্রতিপাদ্য। “সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী সুনীল অর্থনীতির প্রসারে বিশ্বব্যাপী অংশীদারিত্ব বৃদ্ধি”-কে সামনে রেখে অনুষ্ঠিত হবে চারদিনব্যাপী এই সম্মেলন।

কমিটিগুলো হল- নিরাপত্তা পরিষদ (UNSC), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (DISEC), জাতিসংঘ মানবাধিকার কমিশন (UNHRC), আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO), পেট্রোলিয়াম রপ্তানিকারক সংস্থা (OPEC), আর্কটিক কাউন্সিল (Arctic Council), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP), বাংলাদেশ জাতীয় সংসদ এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা (IP)।

এবারের সম্মেলনের মহাসচিব, উপ-মহাসচিব ও মহাপরিচালক হিসেবে যথাক্রমে রয়েছেন, আবদুল্লা আল জেদান, মো. তারিক মনাওয়ার ও ইসফাকুল কবির আসিফ। সম্মেলনটিতে আয়োজক হিসেবে আরও থাকবেন প্রায় অর্ধশতাধিক তরুণ শিক্ষার্থী। 

এবারের সম্মেলনের প্রতিপাদ্যের কথা বলতে গিয়ে উপ-মহাসচিব মো. তারিক মনাওয়ার বলেন, এবারের সম্মেলনে আমরা চট্টগ্রামের পরিচয় বন্দর নগরী-কে প্রাধান্য দিয়ে প্রতিপাদ্য ঠিক করেছি। একইসাথে বর্তমান বাংলাদেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও সুনীল অর্থনীতির প্রসারে তরুন ছাত্র-ছাত্রীদের অবহিত করাও আমাদের উদ্দেশ্য।

এছাড়াও তিনি বলেন, বাংলাদেশ ও বহির্বিশ্বের ছাত্র-ছাত্রীদের এই সম্মেলনে যোগ দেয়ার জন্য আহবান করছি। এতে শিক্ষার্থীরা সামুদ্রিক সম্পদকে কাজে লাগিয়ে আগামীর ভবিষ্যৎ বিনির্মান নিয়ে আলোচনার পাশাপাশি চিন্তা-ভাবনাকে সমৃদ্ধ করতে পারবেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence