এবার তালা খুলছে ঢাবির সিকিউরিটি সার্ভেইলেন্স বক্সগুলোর

১৯ অক্টোবর ২০২৩, ১০:৪৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
সিকিউরিটি সার্ভেইলেন্স বক্স

সিকিউরিটি সার্ভেইলেন্স বক্স © টিডিসি ফটো

সিকিউরিটি সার্ভেইলেন্স বক্সের দায়িত্বের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নয় জন নিরাপত্তা প্রহরী নিয়োগের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিরাপত্তা প্রহরীর দৈনিক পারিশ্রমিক হবে চারশ পঁচাত্তর টাকা এবং তার বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে। তবে অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদন করতে হলে আবেদনকারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে একশত পঞ্চাশ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সাদা কাগজে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ (বর্তমান বয়সসহ) জাতীয় পরিচয়পত্রের কপি, মোবাইল নম্বরসহ ইত্যাদি উল্লেখ পূর্বক সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট, প্রশংসা পত্র ও নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি দরখাস্ত ২৫ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। 

আরও পড়ুন: নতুন উদ্যোক্তা তৈরিতে বুয়েট-চবিসহ ১০ বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন হাব’

শুরুতেই কতটি বক্স চালু হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান জানান, যেহেতু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক এই নিরাপত্তা প্রহরী নিয়োগের কথা ছিলো কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় থেকেই নয় জন নিরাপত্তা প্রহরী নিয়োগ দিবো। প্রথমত গুরুত্বপূর্ণ যে দুই থেকে তিনটি বক্স রয়েছে সেগুলো চালু করবো। 

কবে নাগাদ চালু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমাদের নিয়োগের কাজ শেষ হবে ২৬ তারিখে সুতরাং ২৬ বা ২৭ তারিখের মধ্যেই বক্সগুলো চালু হয়ে যাবে বলে আশা রাখছি।

এর আগে সিকিউরিটি সার্ভেইলেন্স বক্সগুলোতে তালা ঝুলছে শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে ডেইলি ক্যাম্পাস। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশ্বাস দেন কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় নিজ উদ্যোগে এই বক্সগুলো চালু করবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দিকে আর চেয়ে থাকবে না।

সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
  • ২৯ মার্চ ২০২৬
‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’, মন্ত্রীর বক্তব্যের প্…
  • ২৯ মার্চ ২০২৬
নেপালের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্রসংগঠন নিষিদ্ধ করে ‘…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো আসিফ মাহমুদের মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence