ঢাবির বিশেষ সমাবর্তনের দিনক্ষণ পেছাল

১৭ অক্টোবর ২০২৩, ০৯:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

পিছিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনের দিনক্ষণ। আগামী ২৬ অক্টোবর বিশেষ এই সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশেষ সমাবর্তনটি আগামী ২৯ অক্টোবর বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা চিঠি এসেছে। সেখানে প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন ২৯ অক্টোবর সমাবর্তনে উপস্থিত থাকবেন। যেহেতু তারিখ পরিবর্তন হয়েছে। তাই আমরা সেই মর্মে রাষ্ট্রপতির অনুমতির জন্য স্মারক পাঠিয়েছি।

সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি গ্রহণ করবেন তার কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬