মধ্যরাতে বাসার ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

০৯ অক্টোবর ২০২৩, ১২:৩৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
মীর জাওয়াদ

মীর জাওয়াদ © টিডিসি ফটো

রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় ভাড়া বাসার ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার মধ্যরাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে।

রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই শিক্ষার্থীর নাম মীর জাওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহত মীর জাওয়াদের বিভাগের সিনিয়র এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, তিনি (মীর জাওয়াদ) গত এক মাস ধরে হতাশায় ভুগছিলেন। মীর জাওয়াদ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন, বলে মনে করছেন তিনি।

উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল, কোন ধাপে কী জেনে নিন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দিন থেকেই বিরোধী দল অসহযোগিতা করে যাচ্ছে: পানিসম্পদ ম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কোন গ্রেডে বেতন বাড়ল কত?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ির পাশের পুকুরে মিলল যুবকের মরদেহ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের চার বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬