পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কোন গ্রেডে বেতন বাড়ল কত?

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ PM
নবম জাতীয় পে-স্কেল

নবম জাতীয় পে-স্কেল © টিডিসি সম্পাদিত

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে। 

নতুন বেতন কাঠামোর মূল বৈশিষ্ট্য হলো, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন পুরোপুরি দ্বিগুণ অর্থাৎ ১০০ শতাংশ হারে বাড়ানো হয়েছে। অন্যদিকে ১২তম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার আরও বেশি—১১৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

গ্রেডভিত্তিক নতুন প্রারম্ভিক মূল বেতনের চিত্র তুলে ধরলে দেখা যায়, ১ম গ্রেডে বর্তমান ৭৮ হাজার টাকার স্থলে নতুন বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। ২য় গ্রেডে ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার এবং ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৪র্থ গ্রেডে ৫০ হাজার থেকে ১ লাখ, ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে ৮৬ হাজার, ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, ৭ম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার, ৮ম গ্রেডে ২৩ হাজার থেকে ৪৬ হাজার এবং ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা মূল বেতন ধার্য করা হয়েছে। ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বেতন গ্রেড দেখুন এখানে

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬