বাড়ির পাশের পুকুরে মিলল যুবকের মরদেহ 

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ PM
নিহত মিরাজুল ইসলাম খলিফা

নিহত মিরাজুল ইসলাম খলিফা © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুর থেকে মিরাজুল ইসলাম খলিফা (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আতিয়ার শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিরাজুল ইসলাম খলিফা উপজেলার শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের বোন নুপুর বেগমের দাবি, মিরাজুল মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করতেন। শুক্রবার দুপুরে মায়ের কাছ থেকে ২০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন মিরাজুল। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি।

শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে মিরাজুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও দেখুন: সার্ভেয়ার পদ যেন আশীর্বাদ: এক যুগে নাছিরের সম্পদ ৫–৭ কোটি টাকার

নুপুর বেগম আরও জানান, মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে মিরাজুলের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান বর্তমানে নানির কাছে থাকে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘মিরাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘মিরাজুলের মৃত্যুর কারণ জানতে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ তদন্ত করছে।’

এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬