ডিগ্রি প্রথম বর্ষের চার বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ PM
 জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের চার বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর রসায়ন (১১২৮০১), ভূগোল ও পরিবেশ (১১৩২০১), গার্হস্থ্য অর্থনীতি (১১৩৫০১) এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (১১৩৮০১) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী, এসব বিষয়ের পরীক্ষা ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, পরীক্ষার শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পূর্বঘোষিত সময়সূচির সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষা অনুষ্ঠানের দিন ট্রেজারি বা থানা হেফাজতে থাকা প্রশ্নপত্র গ্রহণের সময় বিষয় ও পত্র কোড সতর্কতার সঙ্গে যাচাই করে প্রশ্নপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্য অনুসরণ না করার জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। 

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬