প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত
অবশেষে জারি হলো জাতীয় নবম পে-স্কেলের গেজেট। যেখানে দীর্ঘ ১১ বছর পর নতুন করে বেতন কাঠামো পেতে যাচ্ছেন সরকারি-কর্মচারীরা। পে-স্কেল গেজেট নিয়ে সৃষ্ট বিড়ম্বনার নিরসন হলেও এখন প্রশ্ন দেখা গেছে কত ধাপে বাস্তবায়ন হবে সদ্য জারিকৃত পে-স্কেল? আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) জারি হওয়া প্রজ্ঞাপনে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে মোট তিন ধাপে বাস্তবায়িত হবে নবম পে-স্কেল।
জারি হওয়া গেজেটে বলা হয়েছে, এই আদেশের অনুচ্ছেদ ৫ এবং অনুচ্ছেদ ৯ এর বিধান অনুযায়ী ১ জুলাই ২০২৬ তারিখে বেতন নির্ধারণ করে বেতনবৃদ্ধি বাবদ মোট অঙ্কের (জাতীয় বেতনস্কেল, ২০২৬ এ নির্ধারিত বেতন ও বর্তমান বেতনের পার্থক্য) শতকরা ৪০ ভাগ ৯ম গ্রেড ও তদূর্ধ্বের জন্য এবং শতকরা ৫০ ভাগ ১০ম-২০তম গ্রেডের জন্য ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত বা প্রাপ্য বেতনের সহিত যোগ করে ১ জুলাই ২০২৬ তারিখ হইতে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত প্রদান করা হবে।
সেখানে আরও বলা হয়েছে, এই আদেশের অনুচ্ছেদ ৫ এবং অনুচ্ছেদ ৯ এর বিধান অনুযায়ী ১ জুলাই ২০২৬ তারিখে বেতন নির্ধারণ করে বেতনবৃদ্ধি বাবদ মোট অঙ্কের (জাতীয় বেতনস্কেল, ২০২৬ এ নির্ধারিত বেতন ও বর্তমান বেতনের পার্থক্য) শতকরা ৭০ ভাগ ৯ম গ্রেড ও তদূর্ধ্বের জন্য এবং শতকরা ৭৫ ভাগ ১০ম-২০তম গ্রেডের জন্য ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত বা প্রাপ্য বেতনের সহিত যোগ করিয়া ১ জানুয়ারি ২০২৭ তারিখ হতে ৩০ জুন ২০২৭ তারিখ পর্যন্ত প্রদান করা হবে। এই আদেশের অনুচ্ছেদ ৫ এবং অনুচ্ছেদ ৯ এর বিধান অনুযায়ী ১ জুলাই ২০২৭তারিখ হইতে বার্ষিক বেতনবৃদ্ধি (increment) সহ মূল বেতন শতভাগ প্রদান করা হইবে।
এছাড়াও, সরকারি কর্মচারীগণ ১ জুলাই ২০২৬ তারিখ হইতে এই আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসাবে প্রাপ্য হবেন বলে বলা হয়েছে সেখানে। এছাড়া বিধান অনুযায়ী ১ জুলাই ২০২৬ তারিখে মূল পেনশনভোগীর নিট পেনশন নির্ধারণ করে নিট পেনশনবৃদ্ধি বাবদ মোট অঙ্কের (জাতীয় বেতনস্কেল, ২০২৬ এ নির্ধারিত নিট পেনশন ও ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত নিট পেনশনের পার্থক্য) শতকরা ৪০ ভাগ বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ২০০০১ টাকা ও তদূর্ধ্বের ক্ষেত্রে এবং শতকরা ৫০ ভাগ বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ১ টাকা (সর্বনিম্ন) হইতে ২০০০০ টাকার ক্ষেত্রে ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত বা প্রাপ্য নিট পেনশনের সাথে যোগ করে ১ জুলাই ২০২৬ তারিখ হতে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত প্রদান করা হবে।
এছাড়া, ১ জুলাই ২০২৬ তারিখে মূল পেনশনভোগীর নিট পেনশন নির্ধারণ করিয়া নিট পেনশনবৃদ্ধি বাবদ মোট অঙ্কের (জাতীয় বেতনস্কেল, ২০২৬ এ নির্ধারিত নিট পেনশন ও ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত নিট পেনশনের পার্থক্য) শতকরা ৭০ ভাগ বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ২০০০১ টাকা ও তদূর্ধ্বের ক্ষেত্রে এবং শতকরা ৭৫ ভাগ বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ১ টাকা (সর্বনিম্ন) হইতে ২০০০০ টাকার ক্ষেত্রে ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত বা প্রাপ্য নিট পেনশনের সহিত যোগ করে ১ জানুয়ারি ২০২৭ তারিখ হতে ৩০ জুন ২০২৭ তারিখ পর্যন্ত প্রদান করা হবে।