রাবির ‘এ’ ইউনিটের সর্বশেষ স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তনের তালিকা প্রকাশ

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ইউনিট ‘এ’ (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর সর্বশেষ স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় পরিবর্তিত বিভাগ চূড়ান্ত বলে বিবেচিত হবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’ ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে সাধারণ এবং বিভিন্ন কোটায় যেসব ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে তাদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন (সর্বশেষ)-এর তালিকা প্রকাশ করা হলো। তাদের নামের পাশে উল্লেখিত পরিবর্তিত বিভাগ তাদের চূড়ান্ত বিভাগ হিসেবে বিবেচিত হবে।

প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি …
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৮ আগস্ট ২০২৬
৫৪ রানে অলআউট বাংলাদেশ
  • ০৮ আগস্ট ২০২৬
জবির ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন, ছবি-ভিডিও চেয়…
  • ০৮ আগস্ট ২০২৬