তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ AM
তেলের পাম্পগুলোতে দীর্ঘ সাড়ি

তেলের পাম্পগুলোতে দীর্ঘ সাড়ি © টিডিসি ফটো

জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন খবর ছড়িয়ে পড়ার পর কক্সবাজারের চকরিয়ায় রাতেই তেলের পাম্পগুলোতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের ভিড় দেখা গেছে। রাত ১২টার পরও বিভিন্ন পাম্পে তেল নিতে মানুষের দীর্ঘ সারি তৈরি হয়। দাম বাড়ার আগে তুলনামূলক কম দামে তেল সংগ্রহ করতে অনেকেই পাম্পে ছুটে আসেন। এতে রাতেও কয়েকটি পাম্পে ব্যস্ততা বেড়ে যায়।

তেল নিতে আসা এক মোটরসাইকেল চালক বলেন, “তেলের দাম এক লিটারে ২০ টাকা বাড়লে প্রতিদিনের যাতায়াত খরচও বেড়ে যাবে। তাই দাম বাড়ার আগে মোটরসাইকেলে তেল ভরে নিতে এসেছি।”

আরেক মোটরসাইকেল চালক বলেন, “আয়ের তুলনায় খরচ এমনিতেই বেশি। তেলের দাম বাড়লে পরিবারের পাশাপাশি যাতায়াতের খরচও বাড়বে। সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়বে।”

স্থানীয় বাসিন্দা রফিক বলেন, ‘রাতেই পাম্পে এত মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে, দাম বাড়ার খবরে মানুষের মধ্যে কতটা উদ্বেগ তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দামেও প্রভাব পড়তে পারে।’

স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর অনেকে আগে থেকেই তেল সংগ্রহ করতে পাম্পে এসেছেন। এতে রাতেও পাম্পগুলোতে চাপ বেড়েছে।’

তেলের পাম্পের এক কর্মী জানান, ‘দাম বাড়ার খবর পাওয়ার পর রাত থেকেই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতাদের চাপ বেশি দেখা যাচ্ছে।’

এর আগে, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬
৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬