সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা মরদেহ উদ্ধার

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ AM
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় গলায় ও কোমড়ে রশি বাঁধা অবস্থায় ২০ থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর পচাগলা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের উত্তর তুলাতুলি গ্রামের সিকদার বাড়ি সংলগ্ন সাঙ্গু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে একইদিন বিকেল ৫টার দিকে স্থানীয়রা সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় পচাগলা মরদেহটি দেখতে পেয়ে সাতকানিয়া থানা পুলিশকে খবর দেন।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিন বলেন, খবর পেয়ে নদী থেকে প্রায় ৮০ শতাংশ পচে-গলে যাওয়া মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের হাতে লাল চুড়ি থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী এক তরুণীর মরদেহ। মরদেহটির গলায় ও কোমরে রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, নদী থেকে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। সাঙ্গু নদীর বিস্তৃতি অনেক বড় হওয়ায় মরদেহটি ঠিক কোথা থেকে ভেসে এসেছে, তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬