ঢাবির ৫২ প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
বৃত্তি প্রদান অনুষ্ঠান

বৃত্তি প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বৃত্তি প্রদান করা হয়েছে। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবিক, অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণে বিশেষচাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। এই শিক্ষার্থীদের সমাজের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। 

আরও পড়ুন: ঢাবির দেয়ালে দেয়ালে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান

এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রায় ৫২টি কর্মসূচি বাস্তবায়ন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীকে আজ যে অনুদান দেয়া হয়েছে, তা তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করবে।
  
তিনি আরও বলেন, এ ধরনের অনুদান বৃদ্ধি করে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্মার্ট নাগরিকে পরিনত করার প্রয়াস ভবিষ্যতে অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence