আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি দাবা ক্লাব

২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সদস্যরা

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সদস্যরা © সংগৃহীত

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাইটস্ মেয়ারস্’র খেলোয়াড়রা হলেন তানভীর আলম, সোহেল মিয়া, মো. নাহিদ হাসান, মো. ফজলে এলাহী, শান্ত চিচাম এবং এহসানুল হক ইমন।

তারা বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের মডারেটর ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: প্রেমিকা নয়, স্ত্রীর অবহেলায় ঢাবি ছাত্রের আত্মহত্যা — দাবি সহপাঠীর

প্রতিযোগিতায় সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবা ক্লাবেরই আরেকটি দল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাসশ ক্রাশারস’। এ দলের হয়ে খেলেছেন ফয়সাল মাহমুদ হৃদয়, গালিভ হাসান অন্বয়, সবুজ আহমেদ সাগর, রাগিব শাহরিয়ার, রাতুল আহমেদ খান এবং রাজ চৌহান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব টানা তিনবার আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। স্পোর্টস বাংলা আয়োজিত চার দিনব্যাপী এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করেছিল। 

একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন অবস্থায় সোয়া ৪০ লাখ টাকার দুই কষ্টিপাথরের মূর্তি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদে চাকরি করে ১৯ বছর পর ধরা, ফেরত দিতে হবে ৪২ লাখ টাকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬