জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আহত বাবা

২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এআই সম্পাদিত ছবি

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রামপাল উপজেলার ইসলামাবাদ  এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরধের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সকালে ঐ জমির শিমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করা হলে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুম তাদের ওপর হামলা করে। 

এ সময় আহাদ আহমেদ (২৪) ও বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। এর মধ্যে ছেলে আহাদ আহমেদ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাবাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও দেখুন: মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে নিহত হয়েছে এবং বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ সজ্জা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।’

সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬