ঢাবির বিশেষ সমাবর্তনের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর)। গত ১৫ সেপ্টেম্বর আগের ঘোষিত রেজিস্ট্রেশনের সময় শেষ হলেও পের বৃদ্ধি করা হয়। আজ রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন-২০২৩ আগামী ২৬ অক্টোবর ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসকল বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা ২২ সেপ্টেম্বর রাত ১২:০০টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

অনলাইনে রেজিস্ট্রেশনের  প্রক্রিয়া ও নিয়মাবলী বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে । এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ডক্টর অব লজ ডিগ্রি ডিগ্রিপ্রাপ্ত বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন-বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

বিশেষ সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের অংশগ্রহণের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

বিশেষ সমাবর্তন-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া

শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে (https://ssl.du.ac.bd/login) স্ব-স্ব প্রোফাইলে লগইন করে বাম পাশের Special Convocation মেন্যুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে (https://ssl.du.ac.bd/studentlogin) স্ব-স্ব প্রোফাইলে লগইন করে বাম পাশের Special Convocation মেন্যুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। 

আর রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ https://convocation.du.ac.bd প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার এক পর্যায়ে আপনার একটি সচল মোবাইল নম্বর, সাম্প্রতিক ছবি ও এনআইডি কার্ডের স্ক্যানড কপির প্রয়োজন হবে। অ্যালামনাই সদস্যরা https://convocation.du.ac.bd পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আরো পড়ুন: কপাল খুলছে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর শিক্ষার্থী ও শিক্ষকরা স্ব স্ব ড্যাসবোর্ড এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যবৃন্দ https://convocation.du.ac.bd -এ লগইন করে স্যুভেনির সংগ্রহের রসিদ এবং রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে পারবেন।

শিক্ষকগণ স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে স্যুভেনির, আমন্ত্রপত্র ও কস্টিউম সংগ্রহ করবেন। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা ডাউনলোডকৃত ফরমের কপি জমা দিয়ে একই তারিখ, সময় ও স্থান থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন।

শিক্ষার্থীরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত স্ব-স্ব অনুষদ থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন। 

যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬