যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যবহারকারী

২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ AM
বিশ্ব প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান মেটা

বিশ্ব প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান মেটা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েছেন হাজারো ব্যবহারকারী। ওয়েবসাইট ও অ্যাপের বিভিন্ন সমস্যার বিষয়ে ১৭ হাজারের বেশি প্রতিবেদন জমা পড়েছে ফেসবুক নিয়ে। ইনস্টাগ্রাম নিয়েও ৫ হাজারের বেশি বিভ্রাটের খবর পাওয়া গেছে। ডাউনডিটেকটর ডট কমের বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স।

রবিবার (২০ সেপে্টম্বর) রাত ৯টা ১১ মিনিট পর্যন্ত ডাউনডিটেক্টর ডটকমে ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে। একই সময়ে ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি বিভ্রাটের প্রতিবেদন পাওয়া যায়।

ডাউনডিটেক্টর বিভিন্ন উৎস থেকে ব্যবহারকারীদের দেওয়া সমস্যার তথ্য সংগ্রহ করে অনলাইন সেবার বিভ্রাটের তথ্য প্রকাশ করে। তবে ডাউনডিটেক্টরে পাওয়া তথ্য ব্যবহারকারীদের দেওয়া প্রতিবেদনের ওপর নির্ভরশীল। ফলে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন, তা ভিন্ন হতে পারে।

এ বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মেটার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬