মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ পেলেন বেবী মওদুদ

২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
বেবী মওদুদের জ্যেষ্ঠ পুত্রের হাতে স্বর্ণপদক তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বেবী মওদুদের জ্যেষ্ঠ পুত্রের হাতে স্বর্ণপদক তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট সাংবাদিক, লেখক, প্রাবন্ধিক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক-২০২৩’ (মরণোত্তর) দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে বেবী মওদুদের জ্যেষ্ঠ পুত্র রবিউল হাসান অভির হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তুলে দেন সনদপত্র।

অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম এবং রবিউল হাসান অভি বক্তব্য দেন।

আরও পড়ুন: মাস না পেরোতেই ঢাবির হলে দুই ছাত্রের মৃত্যু, নড়েচড়ে বসলো প্রশাসন

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শোষণ-নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে শাস্তি প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সারাজীবন লড়াই-সংগ্রাম করেছেন। বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার পথ চলায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছায়ার মতো কাজ করেছেন বেবী মওদুদ।  

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বেবী মওদুদকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক’ দেওয়া যথার্থ হয়েছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বেবী মওদুদের বঙ্গবন্ধুর আদর্শ, দর্শন ও মূল্যবোধ লেখনীর মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে অনন্য ভূমিকা পালন করেছেন। এই ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে গবেষণায় উদ্বুদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত এবং সাংবিধানিক বিধি-বিধান সমুন্নত রাখতে যথাযথ ভূমিকা পালন করার জন্য নতুন প্রজন্মের প্রতি উপাচার্য আহ্বান জানান।

উচ্চশিক্ষায় সার্কের সহযোগিতার আশ্বাস: মহাসচিবের সঙ্গে জাতীয়…
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলায় ভেঙে গেছে চোয়াল, কথা বলতে না পেরে কাগজে লি…
  • ০৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান…
  • ০৮ আগস্ট ২০২৬
তিন পে কমিশনের একটির বিষয়ে বাস্তবায়নে মন্ত্রী-প্রতিমন্ত্রীদ…
  • ০৮ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের ২২১৭টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ল্যাব স্থাপনে…
  • ০৮ আগস্ট ২০২৬