৮ বছর পর জাবির সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল

২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM

© সংগৃহীত

প্রায় ৮ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিনেট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাময়িক ভোটার তালিকা প্রকাশ ২৪ সেপ্টেম্বর, সাময়িক ভোটার তালিকার ব্যাপারে আপত্তি দাখিলের শেষ  সময় ২৬ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৭ সেপ্টেম্বর ২০২৩, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত,  মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ অক্টোবর পর্যন্ত, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ অক্টোবর বিকাল ৪ টা পর্যন্ত ও ৯ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের বিষয়ভিত্তিক নবম মেধাতালিকা প্রকাশ

এতে আরও বলা হয়, ১৬ অক্টোবর সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট, ১৯৭৩-এর ১৯(১)(জে) ধারা অনুযায়ী সিনেট সদস্য হিসেবে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়ে থাকে। নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ ৩ বছর হলেও পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সিনেটর হিসেবে বহাল থাকেন। এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১১ অক্টোবর সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬