রাবির ‘এ’ ইউনিটের বিষয়ভিত্তিক নবম মেধাতালিকা প্রকাশ

২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অষ্টম মাইগ্রেশন ও নবম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এ' ইউনিটভুক্ত (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে গত ১ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তীকৃত ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন (অষ্টম মাইগ্রেশন) ও শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর-এর ভিত্তিতে নবম মেধাতালিকা প্রকাশ করা হলো। 

এতে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত প্রার্থীদের তাদের রোল নম্বরের পাশে উল্লিখিত বিভাগে আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর  সকাল ৯টা থেকে বিকাল ১টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 'এ' ইউনিটের চিফ কো-অর্ডিনেটর-এর অফিসে (সামাজিক বিজ্ঞান অনুষদ, ডীনস কমপ্লেক্স) উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে 'এ' ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে। 

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছুদের জরুরি নোটিশ

উল্লেখ্য, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

ভর্তি হওয়ার পর কোনো ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে ২৩ সেপ্টেম্বর বিকেল ১টার মধ্যে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে। তবে ইতোমধ্যে যারা পছন্দক্রমের ১ম বিষয় পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নাই।

আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে বিষয়ভিত্তিক সপ্তম মেধাতালিকা ২৩ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬