রাবির ‘বি’ ইউনিটের সর্বশেষ মেধাতালিকা প্রকাশ

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক অষ্টম ও প্রতিবন্ধী কোটার চতুর্থ ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এটিই ‘বি’ ইউনিটের সর্বশেষ মেধাতালিকা। তবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির তারিখ বৃদ্ধি করলে পরবর্তীতে আবারও মেধাতালিকা প্রকাশ করা হবে।

এ ছাড়া ২৫ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানা গেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট-বি) বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাণিজ্য, অ-বাণিজ্য গ্রুপের উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৭ম মেধা তালিকা, প্রতিবন্ধী কোটার ৩য় মেধা তালিকা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠ কোটার ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য সাধারণ ছাত্রী/ছাত্রীদের ৮ম, প্রতিবন্ধী কোটার ৪র্থ ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটার ২য় মেধাতালিকা প্রকাশ হলো।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছের প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

আরো জানানো হয়েছে, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ২১ থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ২টার মধ্যে ডিন অফিসে এসে (ডিনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নম্বর ৩১২) সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এরপর অনলাইনে ভর্তি ফরম পূরণ করে তিন কপি প্রিন্ট করে অফিস চলাকালীণ সময়ের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডিনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নম্বর ৩১৪) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির তারিখ বৃদ্ধি করলে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। 

উচ্চশিক্ষায় সার্কের সহযোগিতার আশ্বাস: মহাসচিবের সঙ্গে জাতীয়…
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলায় ভেঙে গেছে চোয়াল, কথা বলতে না পেরে কাগজে লি…
  • ০৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান…
  • ০৮ আগস্ট ২০২৬
তিন পে কমিশনের একটির বিষয়ে বাস্তবায়নে মন্ত্রী-প্রতিমন্ত্রীদ…
  • ০৮ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের ২২১৭টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ল্যাব স্থাপনে…
  • ০৮ আগস্ট ২০২৬