রাবির পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় বিভাগের পক্ষ থেকে তাঁদের শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করা হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের আহমদ হোসেন গ্যালারিতে এ সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক খলিলুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন সংসদ সদস্য ও বিভাগের প্রাক্তনী মো. আব্দুল ওয়াদুদ দারা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এম. সফিকুল ইসলাম, অধ্যাপক এম. ওবায়দুল হাকিম, অধ্যাপক এম. এনামুল হক, সহযোগী অধ্যাপক এ. এফ. এম. আব্দুল ওয়াহেদ, অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক দিলরুবা আখতার বানু, অধ্যাপক মো. গোলাম মর্তুজা, সহযোগী অধ্যাপক লায়লা আর্জুমান্দ বানু ও সহযোগী অধ্যাপক ড. এম. রেজাউর রহিমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও রাবি রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক এ. কে. এম. আজহারুল ইসলাম, বর্তমান শিক্ষক অধ্যাপক এফ. নজরুল ইসলামসহ অবসরপ্রাপ্ত শিক্ষক ড. রেজাউর রহিম, অধ্যাপক গোলাম মর্তুজাসহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন অবস্থায় সোয়া ৪০ লাখ টাকার দুই কষ্টিপাথরের মূর্তি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদে চাকরি করে ১৯ বছর পর ধরা, ফেরত দিতে হবে ৪২ লাখ টাকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬