ঢাবিতে ভর্তি হলেন ক্রিকেটার তাওহীদ হৃদয়

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
ক্রিকেটার তাওহীদ হৃদয়

ক্রিকেটার তাওহীদ হৃদয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি ২০২২-২৩ সেশনে কলা, আইন,সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি হয়েছেন বাংলাদেশ দলের সুপরিচিত ক্রিকেটার তাওহীদ হৃদয়। 

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির ক্রিকেট ক্যাটাগরীতে তার নাম উল্লেখ রয়েছে। এ বছর খেলোয়াডদের বিভিন্ন ক্যাটাগরীতে মোট ৪৯ জনকে ভর্তির জন্য মনোনয়ন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সর্বশেষ ভারতের বিপক্ষে এশিয়া কাপের শেষ ম্যাচে তাওহীদ হৃদয় ফিফটি করেন। দলের জয়ে অবদান রাখেন এই ক্রিকেটার।    

উল্লেখ্য চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হয়েছে  খেলোয়াড় কোটা।  আবেদনকারীদের অন্য প্রার্থীদের মতো ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে না। দিতে হবে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা।

ট্যাগ: ক্রিকেট
আন্তর্জাতিক গবেষণাপত্র প্রতিযোগিতায় সেরা রুয়েট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৪ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন পুলিশের ৯২ সদস্য, দেখুন তালিকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দেশে দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬