৪ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন পুলিশের ৯২ সদস্য, দেখুন তালিকা

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ PM
 স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

চার ধরনের কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ৯২ জন সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হচ্ছে।

প্রজ্ঞাপন অনুয়ায়ী, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ পাচ্ছেন ১২ জন এবং ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পাচ্ছেন ১৮ জন।এ ছাড়া রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ১৮ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা ক্যাটাগরিতে পদক পাচ্ছেন ৪৪ জন পুলিশ সদস্য।

এর আগে, গত ১০ মে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পদক বিতরনের কথা ছিল। রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে সেই প্রস্তুতিও নেওয়া হয়। তবে ওই সময় পদকের তালিকায় থাকা ‘বিতর্কিত’ কয়েক পুলিশ কর্মকর্তার নাম আসায় তা স্থগিত করা হয়। তখন পদকের জন্য ১০৭ সদস্যকে মনোনীত করা হয়েছিল। এবার যাচাই-বাছাই করে সে পদকের তালিকা  প্রকাশ করা হয়েছে।

তালিকা দেখুন এখানে

তুহিনকে নিয়ে ফাহাদই প্রথম তথ্য দেয় অপ্রতিমের বাবাকে, সহযোগি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ২য় ধাপের ভর্তিতে আবেদন করতে পারবেন তিন ধরনের শিক্ষা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬