পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন আওয়ামীপন্থিত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন কেন অবৈধ ও বেআইনি নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 

একইসঙ্গে শিক্ষকদের বিরুদ্ধে বরখাস্তসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ কেনো বন্ধ করা হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হাইকোর্টের আদেশে বলা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী- চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাস। তাদের দাবি, ব্যবস্থা নেওয়ার এ ধরনের কমিটি এখতিয়ার বহির্ভূত।

এর আগে গত ৪ আগস্ট একটি অনলাইন নিউজ পোর্টালে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

রিটকারীদের দাবি, এটার ভিত্তিতে শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‘যাচাইহীন’ সংবাদের ভিত্তিতে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০০ এর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত সমস্ত তথ্য-অনুসন্ধান ও তদন্ত কমিটি বিলুপ্ত করা এবং পরবর্তীতে নেওয়া সমস্ত ব্যবস্থা প্রত্যাহারের একটি আবেদন দেন। সেটি নিষ্পত্তি না করায় তারা রিট করেন।

অনলাইন পোর্টালটির সংবাদে বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষক। পুরো বিষয়টি সমন্বয় করা হয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে খোলা সিক্রেট গ্রুপের মাধ্যমে।

টেলিগ্রাম গ্রুপটির নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। এটির সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান। সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। 

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬