রাবিতে স্কুল-কলেজের ১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাব সদস্যদের ছেলে-মেয়েদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এইচএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাবের নিজস্ব কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের হাতে এ সংবর্ধনা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে এস.এস.সিতে জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন এবং এইচ.এস.সিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭ জনসহ মোট ১৯ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ক্লাব সদস্য ফরিদা পারভিন কেয়ার সঞ্চালনায় শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার ক্ষেত্রে বর্তমানে যে নৈরাজ্য চলছে আমরা সবাই জানি। তেমনি ভালো মানুষ না হলে ভালো কিছু করাও সম্ভব নয়। আমরা যারা শিক্ষকতার পেশায় আছি স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে পারছি না। লজ্জার বিষয় হচ্ছে পেশার প্রতি যে দায়িত্ব থাকা দরকার সেটি পালনে আমরা ব্যর্থ হচ্ছি। আমাদের শিক্ষা তখনই প্রতিফলিত হবে যখন আমাদের আচরণে তা প্রকাশ পাবে। শয়তানেরও বিদ্যা আছে কিন্তু তার মধ্যে মানবিক বিদ্যা নাই। 

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, তোমাদের এ সফলতা তোমাদের সহপাঠীদের অনুপ্রাণিত করবে। আশা করছি, আগামীতে তোমরা আরোও ভালো ফলাফল করবে। পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, রাষ্ট্র তোমাদের নিয়ে গর্ব করবে। দেশ ও জাতির প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্ববান হয়ে তাদের কল্যাণে কাজ করে যাবে।

বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাবের সভাপতি অধ্যাপক ড. তানজিমা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ক্লাবের সাধারণ সম্পাদকসহ ক্লাবের প্রায় অর্ধশতাধিক সদস্য।

রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ
  • ০৮ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নারী সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার পা…
  • ০৮ আগস্ট ২০২৬
ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা
  • ০৮ আগস্ট ২০২৬
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আ…
  • ০৮ আগস্ট ২০২৬
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের…
  • ০৮ আগস্ট ২০২৬