দফায় দফায় সংঘর্ষ, ইবির ফুটবল টুর্নামেন্ট স্থগিত

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের পর টুর্নামেন্ট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় প্রশাসন।

এদিন সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষে জড়ায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এর কিছুক্ষণ পর দুপুর ৩টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। উভয় ঘটনায় প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ফুটবল টুর্নামেন্ট কেন্দ্র করে সংগঠিত দফায় দফায় সংঘর্ষের পর আজ বিকেলে ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিতের তথ্য জানায় ক্রীড়া আয়োজক উপ-কমিটি।

জানতে চাইলে উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে প্রশাসনের সাথে কথা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে প্রত্যেক বিভাগীয় সভাপতিদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিদগ্ধ রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজারে নেই প…
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন
  • ১৭ অক্টোবর ২০২৬