তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দিলেন আবিদ

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ PM
মো. আবিদুল ইসলাম খান

মো. আবিদুল ইসলাম খান © সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে কেন দাম বেড়েছে—এর ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান। একই সঙ্গে ইরান থেকে কম দামে তেল আমদানি করা কেন সহজ নয়, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব বিষয়ে ব্যাখ্যা দেন আবিদুল ইসলাম খান।

ফেসবুক পোস্টে আবিদ বলেন, ‘গতকাল (রবিবার) রাতে জ্বালানি পরিস্থিতি নিয়ে যে পোস্ট দিয়েছিলাম সেটার কমেন্ট সেকশনে অনেকেই আমাকে কিছু প্রশ্ন করেছেন। বর্তমান পরিস্থিতিতে ২টা প্রশ্নের উত্তর দেয়া প্রয়োজন মনে করছি। প্রশ্নগুলোর মধ্যে ১টি হচ্ছে- তেলের দাম তো বিশ্ববাজারে কমছে, তাহলে বাংলাদেশে বাড়লো কেন?’ 

জবাবে আবিদ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম এই মাসের মাঝামাঝিতে ছিলো পার ব্যারেল ১০৭ ডলার। গতকাল রাতে ছিলো ১০০ ডলার, এখন সেটা ৯৬ ডলার। আর এই বছরের ফেব্রুয়ারিতে দাম ছিলো ৬২ ডলার। অর্থাৎ ৬ মাসের ভিতরে পার ব্যারেল ৪৫ ডলার দাম বৃদ্ধি পেয়ে প্রায় ১০৭ ডলার হয়েছিল। কিন্তু কিছু নিউজ মিডিয়া টাইটেল দিচ্ছে “আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম”। অথচ টাইটেলে কোনো বিস্তারিত উক্তি নাই। তেলের বাজারের একটা ট্রেডিং চার্ট নিচে সংযুক্ত করা হলো। যারা এই সেক্টর গুলায় আছেন তারা ভালো বুঝবেন। আর তেলের বাজারে আজকে দাম কমলে সেই প্রভাব আমি, আপনি সরাসরি আজকেই ফিল করবো না। কারণ আমরা তেল নিজেরা উৎপাদন করি না, আমরা আমদানি করি। আমদানিকৃত তেল সৌদি আরবের Yanbu থেকে চট্টগ্রাম পর্যন্ত আসতে সময় নেয় ১৩ থেকে ১৫ দিন। অর্থাৎ ঐ তেল ১৩ থেকে ১৫ দিন আগে কেনা এবং ঐ সময়ের দাম অনুযায়ী আমার বর্তমান দাম পড়বে। আবার এখন যে দাম কমলো সেই দামে তেল আসতে আসতে আরো ১৩ থেকে ১৫ দিন। অবশ্য সাম্প্রতিক একটি Saudi shipment-এর ক্ষেত্রে স্বাভাবিক ১৩ থেকে ১৫ দিনের পরিবর্তে প্রায় ৫০ দিন লেগেছে।’ 

অন্য প্রশ্নটি হচ্ছে- ‘ইরানের সাথে সম্পর্ক স্থাপন করে তেল কেন আনা যায় না?’ 

প্রশ্নের উত্তরে আবিদ বলেন, ‘মূল কারণ হচ্ছে বাংলাদেশের Eastern Refinery মূলত নির্দিষ্ট ধরনের crude processing এর জন্য ব্যবহৃত হয়। ২০২৩ থেকে ২৪ অর্থবছরে BPC মূলত Saudi Arabian Light Crude এবং UAE-এর Murban crude আমদানি করে Eastern Refinery তে প্রক্রিয়াজাত করেছে। BPC ২০২৬ সালে Middle East দুর্যোগের পর Eastern Refinery তে বিকল্প crude পরীক্ষা করে Nigeria, Malaysia, Norway ও Algeria-র crude কে refinery-compatible হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ Iranian crude সস্তা হলেই সরাসরি কিনে refinery তে ঢুকিয়ে দেওয়া যাবে এমন নয়। Crude এর chemical composition, refinery configuration, yield, blending requirement ইত্যাদিও দেখতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘ইরানের তেল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ ইরান থেকে তেল কিনলে আন্তর্জাতিক ব্যাংকিং, ডলার লেনদেন, জাহাজ ও বীমা ব্যবস্থায় secondary sanctions-এর ঝুঁকি তৈরি হতে পারে। অর্থাৎ আপনি যে আন্তর্জাতিক ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে তারাই রাজি হবে না। এতে বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আর্থিক লেনদেনে সমস্যায় পড়তে পারে। এছাড়াও আমেরিকা ও পশ্চিমা বিশ্ব পোশাক খাত সহ, অন্যান্য রপ্তানি খাতে নিষেধাজ্ঞা দিতে পাতে পারে।’ 

ভূ-রাজনৈতিক সমীকরণের ব্যাখ্যা দিয়ে আবিদ বলেন, ‘দেখুন মধ্যপ্রাচ্যের দুই প্রণালি, হরমুজ ও বাব আল মান্দেব বন্ধ। সৌদি আরব এর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত তেল এনে সুয়েজ খালের মাধ্যমে ইউরোপে তেল পরিবহনের জন্য যেই ইস্ট ওয়েস্ট পাইপলাইন হামলার কারণে সেটাও বন্ধ। বর্তমানে পরিস্থিতি যে কতটা গুরুতর সেটা অনেকেই চিন্তা করতে পারছে না। মধ্যপ্রাচ্যের অনেকগুলো জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত। যেই কাতার সবচেয়ে বেশি LNG উৎপাদনকারী ছিল, আজ তারাই বাধ্য হয়ে আমেরিকা থেকে LNG আমদানি করছে।’ 

তিনি আরও বলেন, ‘২০২২ সালে শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেই খুনী হাসিনা তেলের দাম ৮৯ টাকা এক লাফে ৪৬ টাকা বৃদ্ধি করে ১৩৫ টাকা করে ফেলেছিল। বর্তমানে পরিস্থিতি রাশিয়া ইউক্রেন পরিস্থিতি থেকেও ভয়াবহ। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাকে আবারও ৫ বছর পর ভোটে নির্বাচিত হতে হবে। সে স্বেচ্ছায় কেন অজনপ্রিয় হবে, সরকারের হাতে তেলের দাম সমন্বয় ব্যতীত কোনো অপশন ছিলো না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মার্চ আগস্ট ২০২৬ এর সর্বশেষ প্রকাশিত হিসাবে BPC এর মোট লোকসান ২২,৮৭৬ কোটি টাকা। ছয় মাসে গড়ে প্রায় ৩,৮১৩ কোটি টাকা/মাস, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১২৬ কোটি টাকা।’ 

পোস্টের শেষাংশে তিনি বলেন, তবে সরকারের উচিত ছিল জনগণের সামনে এসকল তথ্য তুলে ধরা, মানুষকে জানানো, সম্পৃক্ত করা। কারণ এই সরকার জনগণের সরকার। জনগণ বাস্তব পরিস্থিতি অবশ্যই উপলব্ধি করতো, যদি সেটা আরো গুছিয়ে তুলে ধরা যেত। মহান আল্লাহ আমাদের এই বিপর্যয় থেকে রক্ষা করুক। আমিন।’

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম—দাবি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসা নিতে এসে আগে খাবার, সঙ্গে ওষুধ-ফলমূলও— চিকিৎসকের মা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬