জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’

০৮ আগস্ট ২০২৬, ০৮:৩০ PM
জুলাইয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম

জুলাইয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম © সংগৃহীত

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের অবদানের কথা।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার উত্তাল গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চাঁনখারপুলে আন্দোলনরতদের উদ্দেশে আবিদ আকুল আবেদন জানিয়ে বলেছিলেন—‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’। তার সেই আবেগঘন আহ্বান শুনে সেদিন আন্দোলনকারীদের রাজপথ প্রেরণা যুগিয়েছিল। যা পরবর্তীতে এই আন্দোলনের অন্যতম পরিচিত একটি স্লোগানে পরিণত হয়। জামায়াত আমিরের বাসভবনের প্রদর্শনীতে আবিদের সেই সময়কার ঐতিহাসিক ভিডিওচিত্রটি বিশেষভাবে প্রদর্শন করা হচ্ছে।

এদিকে, প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের স্থান হলেও স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কোনো উল্লেখ না থাকায় দর্শনার্থীদের একাংশের মনে প্রশ্নের সৃষ্টি হয়।

এ বিষয়ে শনিবার (৮ আগস্ট) স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘প্রদর্শনীতে মূলত তৎকালীন কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং সেই শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐতিহাসিক আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা কোনোভাবেই কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচনা করি না, সে কারণেই প্রদর্শনীতে তার ভাষণ বা রাজনৈতিক ভূমিকা অন্তর্ভুক্ত করা হয়নি।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬