বেরোবিতে দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী

০৩ আগস্ট ২০২৬, ০৪:৫৭ PM
বেরোবিতে দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী

বেরোবিতে দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী © টিডিসি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয় (বেরােবি) শাখা ইসলামী ছাত্রশিবির ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে।

আজ সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে দিনব্যাপী প্রদর্শনী উদ্বোধন করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আব্দুর রাকিব মিয়া। 

প্রদর্শনীতে  রংপুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের আলোকচিত্র, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নানা নির্যাতনের ছবি,শেখ হাসিনার ফাঁসি, পিলখানা হত্যাকাণ্ড, ডিবি হারুনের ভাতের হোটেলসহ ক্ষমতাচ্যূত সরকারের ব্যঙ্গাত্মক নানা ছবি ঠাইঁ পেয়েছে।

বেরোবি ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব মিয়া বলেন, জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই প্রদর্শনীর আয়োজন। জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করতে মূলত আমাদের এই  প্রদর্শনীর আয়োজন করেছি।এই প্রদর্শনীর মাধ্যমে আমরা স্বৈরাচারী সময়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে চেয়েছি।পিলখানা হত্যাকান্ড,জুডিশিয়াল কিলিং, ধর্ষণসহ  ইত্যাদি বিষয় তুলে করেছি। 

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা-কর্মীরা।

অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের ছুটিতে বিদ্যালয়ের প…
  • ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬