অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ PM
অপ্রতিম

অপ্রতিম © সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুইজনকে কুমিল্লা কারাগার থেকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাদেরকে সেখানে পাঠানো হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো আসামিরা হলো– মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬) ও কামরুল হাসান (১৫)।  

জেল সুপার মো. শাহ আলম খান বলেন, রবিবার রাতে চার আসামিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে হাজির করা হলে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত দুই কিশোর ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাতে চার আসামিকে কুমিল্লা কারাগারে রাখা হয়। সোমবার সকাল ১১টায় ফাহাদ ও কামরুলকে নিরাপত্তার মধ্যদিয়ে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অপর দুই আসামি সাইফুল ইসলাম তুহিন ও সিয়ামকে কুমিল্লা কারাগারে রাখা হয়েছে।  

এর আগে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম।

অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম ওই দিন বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সাইফুল ইসলাম তুহিনকে আটক করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়।

ট্যাগ: অপ্রতিম
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬