৭ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ৭ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেন তিনি। তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘জ্ঞান ও প্রযুক্তি’ বিনিময় শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।

এ সময় তিনি জলবায়ু পরিবর্তন, গ্রীন গ্রোথ, গ্রিন ট্রানজিশন, শিক্ষা ও প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী দেশসমূহের শিক্ষক ও গবেষকদের সাথে মতবিনিময় করবেন।

এছাড়া, সফরকালে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও তিনি মতবিনিময় করবেন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দফায় দফায় সংঘর্ষ, ইবির ফুটবল টুর্নামেন্ট স্থগিত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তুহিনকে নিয়ে ফাহাদই প্রথম তথ্য দেয় অপ্রতিমের বাবাকে, সহযোগি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬