ঢাবির প্রযুক্তি ইউনিটে মাইগ্রেশন ফি জমার সময় শেষ হচ্ছে আজ

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির মাইগ্রেশন ফি জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর)। এ ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশন এ তাকে অনুপস্থিত দেখানো হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়নের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (৫০ টাকা) প্রদান করতে পারবেন।

এ সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। তবে যারা ইতিমধ্যে বিষয় মনোনয়নের পর অগ্রিম ফি জমা দিয়েছেন, তাদের নতুন করে ফি জমা দিতে হবে না। বিস্তারিত জানতে নোটিশ দেখতে বলা হয়েছে।

২৯ বছরেও হয়নি রাস্তা, কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য ও মোদিবিরোধী …
  • ০৮ আগস্ট ২০২৬
শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারের নেপথ্য কথকতা
  • ০৮ আগস্ট ২০২৬