এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ PM
হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য শর্ত আরোপ করেছে ইরান

হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য শর্ত আরোপ করেছে ইরান © সংগৃহীত

মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত সমস্ত বিধিনিষেধ ও নৌ অবরোধ তুলে নেওয়ার শর্তে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ ‍দেওয়ার খবরের মাঝেই হরমুজ নিয়ে এমনটাই জানিয়েছেন দেশটির শীর্ষ এক কর্মকর্তা। খবর রয়টার্সের

রবিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনী জানায়, তাদের কাছে তথ্য আছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার মিত্রদের সহায়তায় ইরানের ওপর ফের হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন বাহিনী আবারও হামলার ধৃষ্টতা দেখালে এ যাবৎকালে হওয়া কঠোরতম হামলার হুঁশিয়ারিও দিয়েছে আইআরজিসি। যেটিকে তারা ‘সীমাহীন ও নিষ্ঠুরতম হবে বলে জানিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ ‍দিতে ইরানের প্রতিনিধি দল বর্তমানে নিউইয়র্কে আছেন জানিয়ে ওই শীর্ষ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে যদি কূটনৈতিকভাবে সমাধান করতে চায় তাহলে তাদের সেটার ঘোষণা দিয়ে একটি সময়সীমা জানিয়ে দিতে হবে। আমাদের প্রতিনিধিদল সেখানে আছে এবং যেকোন কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের আছে।’

তিনি আরও জানান, ‘সংঘাত নিরসনে সম্ভাব্য চুক্তির কাঠামো ইরানের হাতে আছে এবং তা নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা যাবে। আমরা আমাদের প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।’

তার দাবি, জাতিসংঘের সাধারণ অধিবেশন এই সংঘাতের সমাপ্তি টানার জন্য একটি ‘অভাবনীয় সুযোগ’। ওয়াশিংটনের পক্ষ থেকে যেকোন কূটনৈতিক পদক্ষেপকে স্বাগত জানাবে তেহরান। 

নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬
পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬