মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে নজরুল বর্ষ উদযাপন করল বিইউএইচএস

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ PM
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নজরুল বর্ষ উদযাপন

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নজরুল বর্ষ উদযাপন © টিডিসি ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস গত ২০ সেপ্টেম্বর, রবিবার ক্যাম্পাসে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নজরুল বর্ষ উদযাপন করে। বিইউএইচএস-এর উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নজরুলগীতি, নৃত্য, আবৃত্তি, একক অভিনয় ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

নজরুল সংগীত ও নৃত্য, এই দুই বিভাগে স্প্রিং-২৫ সেশনের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স প্রোগ্রামের ছাত্রী আরিবা ইবনাত ছোয়া, আবৃত্তিতে স্প্রিং-২২ সেশনের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স প্রোগ্রামের ছাত্র মুর্তজা মাহি, একক অভিনয়ে স্প্রিং-২৬ সেশনের রিপ্রোডাকটিভ এন্ড চাইল্ড হেলথ অনার্স প্রোগ্রামের ছাত্রী চয়নিকা দেবনাথ মনি ও উপস্থিত বক্তৃতায় স্প্রিং-২৩ সেশনের মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি অনার্স প্রোগ্রামের ছাত্র ইমরান হাসান নাহিদ প্রথম স্থান অধিকার করে।    

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ছায়ানটের প্রসিদ্ধ শিক্ষক শারমিন সাথী ইসলাম এবং অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক। মিউজিক এ সরকারি হিসেবে ছিলেন ছায়ানটের যন্ত্রশিল্পী বাবলু। 

বিদ্রোহী কবি নজরুলের অনন্য শিল্পকর্ম প্রসঙ্গে আলোচনায় বিইউএইচএস-এর উপাচার্য অধ্যাপক ড. জে এম এ হান্নান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রায় দুই হাজারের মত অসাধারণ কবিতা, অসংখ্য গান ও নাটক রচনা করেছেন। তাঁর অমর সৃষ্টি বাংলা ভাষাভাষী সকল মানুষকে সমৃদ্ধ করেছে এবং তিনি বিশ্বের দরবারে বাংলা সাহিতের মর্যাদা এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। 

বেসিক সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ডা. বেগম রোকেয়া ও পাবলিক হেলথ অনুষদের ডীন অধ্যাপক বেগম রওশন আরা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জাহিদ হাসান-এর নির্দেশনায় এপ্লায়েড ল্যাবরেটরী সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের সদস্য সচিব ড. অমৃতা ভৌমিকের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় নজরুল বর্ষ উদযাপন করা হয়। উক্ত প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা সকল বিশ্ববিদ্যালয় হতে বিজয়ীদের সাথে জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবে। 

সমাপনী বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জাহিদ হাসান স্বতঃফূর্ত উপস্থিতির মাধ্যমে নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬