জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, ৫ নির্দেশনা বোর্ডের

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণির জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। 

রবিবার (২৩ আগস্ট) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। 

প্রকাশিত রুটিন অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জেএস ভোকেশনালের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান ও জেডি ভোকেশনালের  বিজ্ঞান এবং কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা। 

বিজ্ঞপ্তিতে ৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনাসমূহ:
১. পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘন্টা ৩০ মিনিট + বাংলাদেশ ও বিশ্ব পরিচয়/কুরআন মাজিদ বিষয়ের জন্য ১ ঘন্টা ৩০ মিনিট সর্বমোট ৩:০০ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষার শুরুর কমপক্ষে ৩ (তিন) দিন পূর্বে সংগ্রহ করবে। 

৪. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবেনা।

৫. কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতিত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। উল্লেখ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরাবিহীন সাধারণ মোবাইল সেট ব্যবহার করতে পারবেন।

পুলিশে বড় রদবদল, ডিআইজি-এসপিসহ একযোগে ৩১ কর্মকর্তাকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৩০ সেপ্টেম…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬