স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৫ জন

০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ AM
১৭তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াড-২০২৬-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সেরা দশজন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।

১৭তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াড-২০২৬-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সেরা দশজন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। © সংগৃহীত

১৭তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াড-২০২৬-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সেরা দশে স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী।

হাবিপ্রবির গণিত বিভাগের আয়োজনে শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনে রংপুর অঞ্চলের এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মোট ১০৭ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে ১০৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী আফসানা আক্তার অ্যানী। দ্বিতীয় স্থান অধিকার করেন একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইসমাইল হাসান। তৃতীয় স্থান অর্জন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের শিক্ষার্থী মো. আসিফ হাসান।

হাবিপ্রবি থেকে যথাক্রমে ষষ্ঠ, অষ্টম ও নবম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. সানোয়ার হোসেন, মো. মাহফুজ আহমেদ এবং জান্নাতুল মাওয়া বাঁধন। সব মিলিয়ে সেরা দশে হাবিপ্রবির পাঁচজন শিক্ষার্থী স্থান করে নিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্ল্যা বলেন, গণিত আমাদের বেস লেভেলের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্সসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে উন্নতি করতে হলে গণিতের ভিত্তি মজবুত করতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গণিতপ্রেমী ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের যথাযথ বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে দেশের ভবিষ্যৎকে আরও সাফল্যমণ্ডিত করা সম্ভব।

এবারের প্রতিযোগিতায় হাবিপ্রবি, বেরোবি, বাউস্টসহ রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১০৭ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। দুই ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ছিল সমস্যা সমাধানভিত্তিক গণিতের প্রশ্ন। প্রতিযোগিতা শেষে উত্তরপত্র মূল্যায়ন করে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে চারজন নারী শিক্ষার্থী রয়েছেন।

আঞ্চলিক পর্বের কনভেনর ও হাবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম জানান, সেরা দশে স্থান পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামী ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন আগামী বছর কম্বোডিয়ায় অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করে আসছে।

দেয়ালে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান: শনাক্ত হওয়া ৬ ছাত্রীকে অভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ইউএনও কার্যালয়সহ পাঁচ দপ্তরে চুরি
  • ০৭ নভেম্বর ২০২৬
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রশাসনিক রদবদলের উদ্দেশ্য রাজনীতি নয়, শিক্ষার উন্নয়ন : নোব…
  • ০৭ নভেম্বর ২০২৬
আলোচনায় পরিস্থিতি না সামলে গভীর রাতে ছাত্রীনিবাসে পুলিশ দিয়…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আজ, ৫১ বছর আগের এই দিনে কি ঘটেছ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950