রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্যের ব্যাখ্যা দিল ডিএমপি

০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ AM
ডিএমপির লোগো

ডিএমপির লোগো © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগ ছড়িয়ে পড়ার ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানার কোথাও এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

ডিএমপি জানায়, সম্প্রতি ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফিরোজের বিরুদ্ধে শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগসংবলিত একটি ছবি ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা এস এম জাকির তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেন, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি।

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এ বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় উপস্থিত হয়েছেন—এমন তথ্যও পাওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর সুনির্দিষ্ট পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

এ অবস্থায় কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

একই সঙ্গে শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনে থাকলে কিংবা তার পরিচয়, অবস্থান অথবা ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা থাকলে অফিসার ইনচার্জ, মিরপুর মডেল থানা অথবা উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, ডিএমপিকে অবহিত করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ডিএমপি জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্তে তারা অঙ্গীকারবদ্ধ।

আলোচনায় পরিস্থিতি না সামলে গভীর রাতে ছাত্রীনিবাসে পুলিশ দিয়…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আজ, ৫১ বছর আগের এই দিনে কি ঘটেছ…
  • ০৭ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, আতঙ্কে…
  • ০৭ নভেম্বর ২০২৬
৬ ঘণ্টার জন্য টোল ফ্রি থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
  • ০৭ নভেম্বর ২০২৬
স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৫…
  • ০৭ নভেম্বর ২০২৬
সীমান্তে বাংলাদেশিকে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950