রাজশাহী বিশ্ববিদ্যালয়

খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনে তালা শিক্ষার্থীদের, বিক্ষোভ

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে খাবারের দাম বৃদ্ধি নিয়ে ক্যান্টিনে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ওই হলের শিক্ষার্থীরা। বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় হলটির ভিতরে আন্দোলন করেন তারা। পরে হলের মেইন গেইটে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এর আগেও কয়েকদফা হল প্রশাসনকে সাথে নিয়ে ক্যান্টিন মালিককে খাবারের দাম কমানোর দাবি জানান শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের কথায় কর্ণপাত না করে খাবারের দাম বেশি নিয়েই ক্যান্টিন চালিয়ে আসছিলেন ক্যান্টিন মালিক। খাবারের দাম বেশি নিলেও খাবারের মান যথেষ্ট খারাপ বলে জানান শিক্ষার্থীরা। খাবারের মান ভালো করার কথা জানালে ক্যান্টিন মালিক সেদিকে কোনো নজর দেইনি। ফলে জিয়া হলে শিক্ষার্থীরা সকাল ১০টায় হলের টিভি রুমে খাবারের দাম বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনায় বসেন। পরে খাবারের দাম না কমানো পর্যন্ত তারা ক্যান্টিনে তালা মেরে আন্দোলন করবেন বলে সিদ্ধান্ত নেন। 

খোঁজ নিয়ে জানা যায়, ক্যান্টিন মালিক জিয়াউর রহমান হলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে বিনা টাকায় খাওয়ান। তাদের মদদেই তিনি শিক্ষার্থীদের কাছ থেকে খাবারের দাম বেশি রাখেন বলে হলের একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী বাপ্পি বলেন, আমরা কয়েকবার ক্যান্টিনে খাবারের দাম কমানোর কথা  মালিককে অবহিত করেছি। তিনি খাবারের দামও বেশি নিলেও সেই অনুপাতে খাবারের মান খুবই খারাপ। ফলে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি দাম না কমানো পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।

জিয়াউর রহমান হলের আরেক শিক্ষার্থী বলেন, আমরা ক্যান্টিন মালিককে একাধিকবার বুঝিয়েছি কিন্তু তিনি আমাদের কথা শুনেননি। আমরা এটাও বলেছি যে অন্য ক্যান্টিনে নির্দিষ্ট দামে ভালো খাবার দিতে পারলে আপনি পারবেন না কেন? কিন্তু আমাদের কাছ থেকে শুধু দামই বেশি করে রাখে। খাবারের মানোন্নয়নে কোনো পদক্ষেপ নেই। ফলে আমরা এখানে দাঁড়িয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, আমি বিষয়টি শুনেছি। আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে হলে যাচ্ছি। শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি শুনে দ্রুত সমাধান করব। 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close