বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ PM
বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন © টিডিসি ফটো

জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে বর্ণাঢ্য শিশু সমাবেশ, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর উদ্যোগে এ আয়োজন করা হয়। 

নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক শিশুকিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল আনন্দঘন পরিবেশে রূপ নেয়। ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর উপদেষ্টা এবং শেরে বাংলা মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. খান আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সম্মানিত কাউন্সিলর ও সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুকিশোরদের অংশগ্রহণে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রদর্শিত হয় সচেতনতামূলক ‘শিশু পার্লামেন্ট’, মুগ্ধকর মাইম (মূকাভিনয়), একক অভিনয়, গানসহ বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। একই সাথে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বরিশাল মহানগরী ফুলকুঁড়ি আসরের নিজস্ব 'থিম সং' এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশুকিশোরদের মেধা ও সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন সিজন-০৩’ এবং ‘কুঁড়িদের স্বপ্নীল ক্যানভাস সিজন-০১’ এর আওতাধীন আবৃত্তি, অভিনয় ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন ক্যাটাগরিতে সফল কৃতি শিশুদের মাঝে মোট ১৬০টি পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম শিশুকিশোরদের আগামী দিনের সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফুলকুঁড়ি আসর দীর্ঘ ৫২ বছর ধরে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ ও নৈতিক শিক্ষা প্রদানে যে নিরলস কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
 
সভাপতি ডা. খান আবদুর রউফ তার সমাপনী বক্তব্যে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে ফুলকুঁড়ি আসরের এই শুভ অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসিকে কার্যকর ভূমিকা রাখার…
  • ২৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো মক্কা প্রতিরক্ষা জোটের নেতাদের সঙ্গে বৈঠকে ব…
  • ২৬ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ৪ নভেম্বর পর্য…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অর জিতবেন কে, জানাল কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউপি চেয়ারম্যান থেকে সংসদে, কে এই এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের পর এনসিটিবিতে অস্থিরতা, একযোগে সরিয়ে…
  • ২৬ অক্টোবর ২০২৬