কোন অপশক্তি যেন বিচার ব্যবস্থাকে বিতর্কিত করতে না পারে: ঢাবি উপাচার্য

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
চতুর্দশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

চতুর্দশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ‘চতুর্দশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-১৪২৮’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি এস এম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান, এ্যাডভোকেট শামীমা আক্তার খানম এমপি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, হল ডিবেটিং ক্লাবের মডারেটর মুহাম্মদ ইহসান-উল-কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম বক্তব্য রাখেন। হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পল্লীকবি জসীম উদ্দীনের কবিতা, উপন্যাস ও গল্প থেকে গ্রামীন মানুষ, জনপদ, শিল্প ও সংস্কৃতির অপরূপ চিত্র সকলে অনুধাবন করতে পারে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পল্লীকবি জসীম উদ্দীন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাঁরা উভয়েই অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করতেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিশ্ব দরবারে একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কোন অপশক্তি যেন দেশের সাংবিধানিক রীতি-নীতি ও বিচার ব্যবস্থাকে বিতর্কিত করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। বিতর্ক চর্চা ও সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence