ঢাবির বিশেষ সমাবর্তনে সোয়া কোটি টাকা স্পন্সর দিলো ইসলামী ব্যাংক

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনের স্পন্সর হিসেবে ১ কোটি ২৫ লাখ টাকা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্পন্সরের চেক হস্তান্তর করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আকিজ উদ্দীন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার ও হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আগামী ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ এই সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি দেওয়া হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। 

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬